কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৮:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে জনগণকে নিয়ে কাজ করতে হবে : নীরব

আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা
আয়োজিত ইফতার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। ছবি : কালবেলা

নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে আগামী নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি বলেন, স্বৈরাচার গোষ্ঠী বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার (১৪ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানা কুনিপাড়ায় ১২নং ইউনিট-বিএনপি ২৪নং ওয়ার্ড আয়োজিত এক ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম নীরব বলেন, দীর্ঘ ১৬ বছর আমরা তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। এই দীর্ঘ আন্দোলন-সংগ্রামে আমাদের অসংখ্য নেতা-কর্মী গুম, খুন, হামলা-মামলার শিকার হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে যেভাবে নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নিপীড়ন যে পরিমাণে বাড়ছে, তা উদ্বেগজনক। আমরা এর নিন্দা জানাই। এগুলোকে কঠোর হাতে দমন করতে হবে। নারী ও শিশু নির্যাতন যেভাবে উদ্বেগজনকভাবে বাড়ছে, তা আমরা রোধ করতে না পারলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উন্মোচন করুন। এখানে পতিত ফ্যাসিবাদীদের কোনো চক্রান্ত আছে কিনা, তা বের করুন। বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল করা যাবে না।

সাবেক এই যুবদলের সভাপতি আরও বলেন, বিএনপি আগামী দিনে ক্ষমতায় এলে সবাইকে নিয়ে, বিশেষ করে যারা আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছি, তারা সবাই মিলে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব। এটাই বিএনপির পরিকল্পনা। তাই সবাইকে ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য যাতে বিনষ্ট না হয়।

নেতাকর্মীদের উদ্দেশ করে নীরব বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল দল। জনবান্ধব দল। আমাদের দলের প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত সাহসী ও সুশৃঙ্খল দায়বদ্ধ হয়ে কাজ করে থাকেন। তবে দলের নেতাকর্মীদের মধ্যে যদি কারও নামে চাঁদাবাজি, দখলদারি ও বিশৃঙ্খলার অভিযোগ আসে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের তরুণ প্রজন্মের রাজনীতিতে তারেক রহমান যেভাবে উৎসাহ দিয়ে এসেছেন সেখানে কিন্তু বাংলাদেশের সব সমস্যার সমাধান নিহিত আছে। আমরা নতুন দলকে স্বাগত জানাই কারণ তারা গণতন্ত্রের স্বপক্ষে যেভাবে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, যেভাবে রক্ত দিয়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠা করেছে তা অত্যন্ত গৌরবের। আজ সেই অধিকার ক্ষুণ্ন করার জন্য আবারও ষড়যন্ত্র চলছে। ‌ এ ষড়যন্ত্র থেকে মুক্তি পেতে হলে জাতীয় নির্বাচনের বিকল্প নেই।

অনুষ্ঠানে ২৪নং ওয়ার্ড বিএনপিসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১০

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১১

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মমতাজের জামিন বহাল

১৩

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৪

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৫

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৭

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৮

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৯

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X