কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ড. ইউনূস-মোদির বৈঠক, এনসিপির মিশ্র প্রতিক্রিয়া 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠককে প্রাথমিকভাবে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

শুক্রবার (০৪ এপ্রিল) দেশের শীর্ষ নেতাদের বৈঠক নিয়ে এনসিপির প্রতিক্রিয়া জানতে চাইলে কালবেলাকে তিনি এ কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, থাইল্যান্ডে ড. ইউনূস ও মোদির বৈঠককে আমরা প্রাথমিকভাবে ইতিবাচক হিসেবেই দেখছি। সরকারের পক্ষ থেকে উত্থাপিত শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা বন্ধ, গঙ্গার পানি চুক্তির নবায়ন, তিস্তা চুক্তির প্রসঙ্গ বিষয়ে কথা বলেছে- সেগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের পক্ষ থেকে উত্থাপিত বিষয়ে একপাক্ষিক আচরণ প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও নির্বাচন নিয়ে বারবার উল্লেখ করে বাংলাদেশ নিয়ে তাদের পুরোনো মাথাব্যথা দেখাচ্ছে। অথচ একই সঙ্গে তারা গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে।

এনসিপির এই নেতা আরও বলেন, খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে ভারতের কথা বলা বেমানান। ভারতকে অবশ্যই বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X