সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে তালা দেওয়ায় ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত

প্রধান শিক্ষকের কক্ষে তালা। ছবি : কালবেলা
প্রধান শিক্ষকের কক্ষে তালা। ছবি : কালবেলা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লক্ষ্মীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করা এক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে জড়িত থাকার অভিযোগে ১৬ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এডহক কমিটির সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ৬ জানুয়ারি সকালে অভিযুক্ত শিক্ষার্থী স্কুলে এসে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। পরবর্তীতে স্কুলে তালা ঝুলিয়ে দেন। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ ওই প্রতিষ্ঠানের ১০ম শ্রেণির ছাত্র। তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে বলে জানা গেছে।

স্কুল সূত্রে জানা গেছে, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির উদ্যোগে গত ৮ জানুয়ারি এক সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ও এডহক কমিটির সভাপতি অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে ঘটনার সঙ্গে জড়িত আরিফসহ মোট ১৬ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ বলেন, ১৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কে কোন পর্যায়ে জড়িত ছিল—নেতৃত্ব দিয়েছে, সহযোগিতা করেছে কিংবা অনুসরণ করেছে—তা যাচাই করে যথাযথ শাস্তি নির্ধারণ করা হবে। এতে কারও প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

এর আগে, গত ৬ জানুয়ারি সকালে অভিযুক্ত শিক্ষার্থী বিদ্যালয়ে এসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তার কাছে টেস্ট পরীক্ষায় কয় বিষয়ে ফেল করেছে জানতে চাইলে আরিফ জানান, তিনি সাত বিষয়ে ফেল করেছেন। এরপর তিনি শিক্ষকদের হুমকি দিয়ে বলেন, তাকে পরীক্ষায় অংশ নিতে না দিলে এক বা দুই বিষয়ে ফেল করা অন্যকোনো শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিতে পারবে না।

একপর্যায়ে আরিফ বিদ্যালয়ের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দেন। ওই সময় তার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানা গেছে। ঘটনার পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে তদন্ত সাপেক্ষে এডহক কমিটি বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X