কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়েছেন দলটির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত হয়েছেন দলটির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

ক্ষমতাসীন আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

এদিন বিকেল ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নেতা-কর্মীদের নির্ধারিত সময়ে পরে সমাবেশস্থলে আসতে পারেননি। এ কারণেই সমাবেশ শুরু করতেও দেরি হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার পর থেকে সমাবেশস্থলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসেন।

‘বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এই শান্তি সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

সমাবেশে প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগের কর্মসূচি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১০

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১১

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১২

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৩

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৪

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

১৫

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১৬

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১৭

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৮

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৯

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

২০
X