ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে নামছে ‘গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’

ঢাবির টিএসসিতে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঢাবির টিএসসিতে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্ল্যাটফর্মের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

জুলাই-আগস্টে হওয়া গণঅভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন শুরু করতে যাচ্ছে ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্ল্যাটফর্ম।

শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্ল্যাটফর্মের অন্যতম সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

মুসাদ্দিক বলেন, গত জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে প্রায় দুই হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। এছাড়াও তারা ২০১৩ সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে। ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে। জুলাই আন্দোলনের আট মাস পার হলেও গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণে এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও জুলাইয়ের ঘোষণাপত্র এখনো ঘোষণা হয়নি। তাই আমরা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে মাঠে নামতে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা আজ এ ব্যাপারে একটি বৈঠক করেছি যেখানে বুয়েট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংগঠন জুনাব, উত্তরার সংগঠক, ঢাকা কলেজের প্রতিনিধি, স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন ইত্যাদির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রত্যকের সমন্বয়ে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি, জামায়াত, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ইত্যাদি দলের সঙ্গে আলোচনা করেছি। আমরা গতকাল উত্তরায় বিক্ষোভ করেছি। এছাড়াও রাবিতে আন্দোলন শুরু হয়েছে। আমরা দেশের সব বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আগামীতে আমরা দেশের সব ক্যাম্পাসে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে আন্দোলন করব।

এক প্রশ্নের জবাবে মুসাদ্দিক বলেন, আন্দোলন করেই আমরা সরকারকে বাধ্য করব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে। প্রশাসন অনেক ক্ষেত্রে আওয়ামী লীগকে ছাড় দিচ্ছে যার ফলে তারা রাস্তায় নামতে পারছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১০

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১১

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১২

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৩

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১৪

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১৫

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৬

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৭

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৮

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৯

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

২০
X