কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

কারও ফাঁদে পা দেওয়া যাবে না : মুরাদ 

সূয়াপুর ইউনিয়ন বিএনপির এক বর্ধিত সভায় নেতকর্মীরা। ছবি : কালবেলা
সূয়াপুর ইউনিয়ন বিএনপির এক বর্ধিত সভায় নেতকর্মীরা। ছবি : কালবেলা

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, নির্বাচন শুধু বিলম্বিত নয়, বানচাল করার ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি মহল আপনাদের নানা ফাঁদে ফেলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়ন বিএনপির এক বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ২২ গ্রামের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ বর্ধিত সভা।

দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, নির্বাচন নিয়ে নানা টালবাহানা ও ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র নস্যাৎ করে জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

তারেক রহমান ঘোষিত আগামী বিএনপি সরকারের কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বৈষম্যহীন ও সাম্য, মানবিক রাষ্ট্র গঠন এবং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারভাতা, কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা, কৃষি পণ্যের ন্যায্যমূল্য, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে।

ধামরাই উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ওবায়দুল্লাহ খানের সভাপতিত্বে ও দেওয়ান সাইদুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন স্থানীয় নেতা এমএ জলিল, খন্দকার আইয়ুব, সাইফুর রহমান খান মিলন, সাবিনা ইয়াসমিন, খন্দকার আবু তাহের মুকুট প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১০

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১১

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১২

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৩

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৪

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৫

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৬

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৭

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৮

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৯

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

২০
X