কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১২:০৭ এএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে মাকে নিয়ে বাসায় গেলেন জুবাইদা রহমান

মাকে দেখতে মঙ্গলবার স্কয়ার হাসপাতালে যান ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত
মাকে দেখতে মঙ্গলবার স্কয়ার হাসপাতালে যান ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান হাসপাতাল থেকে মাকে নিয়ে ধানমন্ডিতে নিজেদের বাসায় গেছেন। স্কয়ার হাসপাতালে গত ১ মে থেকে ভর্তি ছিলেন তার মা ইকবাল মান্দ বানু।

বুধবার (০৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাকে নিয়ে পান্থপথের স্কয়ার হাসপাতাল ত্যাগ করেন তিনি। এরপর ৭টা ৪০ মিনিটের দিকে প্রয়াত বাবার বাড়ি মাহবুব ভবনে পৌঁছান তারা।

সূত্র মতে, মাহবুব ভবনে এখন ইকবাল মান্দ বানুর সঙ্গে তার বড় মেয়ে শাহীনা জামান ও তার পরিবার রয়েছে। সেখানে হাসপাতাল থেকে জুবাইদার সঙ্গে সৈয়দা শামিলা রহমানও আসেন। এরপর মা ও বড় বোনের সঙ্গে কিছু সময় কাটিয়ে রাত পৌনে ১০টার দিকে ফিরোজার উদ্দেশে রওনা হন ডা. জুবাইদা। সঙ্গে রওনা হন শামিলাও।

এর আগে বিকেলে বাবার কবর জিয়ারত করেন জুবাইদা। গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা থেকে পুলিশ স্কট সহকারে একটি গাড়িতে করে বেরিয়ে প্রথমে যান বনানীর সামরিক কবরস্থানে সাবেক নৌ প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরে। সেখানে নারীদের জন্য নামাজের নির্ধারিত স্থানে আসরের নামাজ আদায় করে বাবার কবর জিয়ারত করেন। সঙ্গে ছিলেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। এরপর জুবাইদা স্কয়ার হাসপাতালে যান মায়ের কাছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন তার সহধর্মিণীকে নিয়ে হাসপাতালে আসেন। সন্ধ্যার পর চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে মাকে নিয়ে ধানমন্ডিতে বাবার বাসায় আসেন জুবাইদা।

এই সময়ে বিএনপির নাসির উদ্দিন আহমেদ অসীম ও তার স্ত্রী মেহনাজ মান্নান, আবদুল লতিফ জনি ও তার স্ত্রী, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

দীর্ঘ ১৭ বছর পর মঙ্গলবার (০৬ মে) সকালে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে লন্ডন থেকে দেশে ফেরেন জুবাইদা রহমান। ঢাকার বিমানবন্দর থেকে শাশুড়ির সঙ্গে সরাসরি ফিরোজায় যান তিনি। পরে সেখান থেকে অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান জুবাইদা। এরপর হাসপাতাল থেকে ‘মাহবুব ভবনে’ যান তিনি। সেখানে কিছু সময় অতিবাহিত করে মঙ্গলবার রাতেই আবার ‘ফিরোজায়’ ফিরে আসেন ডা. জুবাইদা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১০

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১১

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১২

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৩

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৪

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৫

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৬

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৭

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৮

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

২০
X