কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ এএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

বিজয় দিবসে ‘গুণীজন সম্মাননা’ পেলেন ইকবাল মান্দ বানু

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’র প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু সমাজ সেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণীজন সম্মাননা’ পেয়েছেন। মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি সোসাইটি তাকে ‘সম্মাননা স্মারক-২০২৫’ শীর্ষক এই সম্মান জানিয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ৪নং খেলার মাঠে ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ উদযাপন অনুষ্ঠানে ইকবাল মান্দ বানুর পক্ষে সুরভীর প্রতিনিধিরা এই সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে ‘সুরভি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন, মো. শাহারিয়ার কবির, স্মৃতি আক্তার, মোহাম্মদ সোহেল, সামিনা আক্তার, রুবি আক্তার প্রমুখ।

'শান্তি সমৃদ্ধি ভালোবাসা’ স্লোগানকে ধারণ করে ১৫ ও ১৬ ডিসেম্বর দুই দিনব্যাপী এই ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’ উদযাপিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের মা হলেন সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি ১৯৭৯ সালে ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন। গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশু-কিশোরকে সুশিক্ষায় শিক্ষিত করেন। ইকবাল মান্দ বানু দেশের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘সুরভি’র প্রতিষ্ঠাতা করেন।

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রী নিয়ে সুরভির যাত্রা শুরু হয়। বিগত ৪৬ বছরের কঠোর পরিশ্রমের ফলে ‘সুরভি’ অগণিত শিশু-কিশোরের জীবন উজ্জ্বল করেছে। ঝরাপাতার মতো তাদের পরিণতি না হয়ে বরং তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুপ্রতিষ্ঠিত। এই সাফল্যে ‘সুরভি’ পরিবার আনন্দিত, আশান্বিত।

ইকবাল মান্দ বানু রচিত কবিতা সমগ্রের প্রথম কবিতা ‘ঝরাপাতা’। সমাজের অগণিত অবহেলিত শিশু-কিশোর যেন ঝরাপাতার মতন। তাদের সঠিক পথ দেখিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তার জীবনের লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X