কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির এক নিভৃত নেতৃত্ব আতিকুর রহমান রুমন

আতিকুর রহমান রুমন। ছবি : সংগৃহীত
আতিকুর রহমান রুমন। ছবি : সংগৃহীত

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। বৃহস্পতিবার (১৫ মে) ছিল তার জন্মদিন। বিএনপি ও অঙ্গসংগঠনের বাইরে বন্ধু-বান্ধবসহ পরিচিত ও কাছের লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এভাবে জন্মদিনে প্রিয়জনদের ভালবাসায় সিক্ত তিনি।

আতিকুর রহমান রুমনের জন্ম বগুড়া জেলার গাবতলী থানায়। তারা তিন বোন, চার ভাই। মা-বাবা ইতোমধ্যে প্রয়াত হয়েছেন। রুমনের একমাত্র সন্তান জাজিয়া রহমান (৭)।

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে দলের নেতা-কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন, তাদের পাশে থাকতে ২০২৪ সালের ২২ মার্চ ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি সেল গঠন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় গঠিত এই সেলের আহ্বায়ক করা হয় রুমনকে। এরপর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দল ও অঙ্গ সংগঠনের গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মীদের সহায়তায় দেশের একপ্রাপ্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছেন রুমন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দাঁড়িয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে হতাহতদের পাশেও। গুরুতর অসুস্থ কারোর সংশ্লিষ্ট এলাকায় চিকিৎসা সম্ভব না হলে তাকে সাথে করে রাজধানীতে নিয়ে এসেছেন, করেছেন উন্নত চিকিৎসার ব্যবস্থা। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে অনেক শহীদ পরিবারকে বাড়ি বানিয়ে দেয়া হয়েছে, বিবাহযোগ্যা মেয়ের বিয়ের ব্যবস্থা করা হয়েছে। তারেক রহমানের পক্ষে এই কাজের সার্বিক তত্ত্বাবধান করেছেন রুমন। এছাড়া গেল ঈদে নিজে মাথায় করে দলের পক্ষ থেকে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন গরিব-দুস্থ মানুষের কাছে। অবশ্য ‘আমরা বিএনপি পরিবার’ সেল গঠনের আগ থেকেই এই কাজ করে আসছেন আতিকুর রহমান রুমন।

বিএনপির এক নেতা বলেন, আতিকুর রহমান রুমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যন্ত আস্থাভাজন। তারেক রহমানের নির্দেশে তিনি দলের গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মী ও তাদের পরিবারের সহায়তায় দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। আর এসব কাজ তিনি করেন অনেকটা নীরবে-নিভৃতে। পাদ-প্রদীপের আলোয় তিনি সাধারণত আসতে চান না। তিনি প্রচারের বাহিরে থেকেও সংগঠনের ভেতরে অনেক বড়ো জায়গা দখল করে আছেন।

তিনি আরও বলেন, রুমন বিএনপির মিডিয়া সেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক। কিন্তু তার পরিচয় কেবল এই দুইটি পদবির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি এমন একজন সংগঠক, যিনি একদিকে কর্মীদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, আবার অন্যদিকে নীতিনিষ্ঠভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নির্দেশনার প্রতি গভীর আস্থাশীল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X