কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৯:২৮ পিএম
আপডেট : ১৯ মে ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : মোস্তফা জামান

রাজধানীতে খেলার এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মোস্তফা জামান। ছবি : কালবেলা
রাজধানীতে খেলার এক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মোস্তফা জামান। ছবি : কালবেলা

নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ঢুকে গেছে। তাই তারা নির্বাচন না দিয়ে ক্ষমতা ধরে রাখার পাঁয়তারা করছে।

সোমবার (১৯ মে) বিকেলে রাজধানীর খিলক্ষেত থানার তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর গুলশান থানা বনাম রামপুরা থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সংস্কার ও বিচারের নামে নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি, তাহলে আগামীতে যত বাধা যত ষড়যন্ত্রই আসুক না কেন, সব কিছুই আমরা মোকাবিলা করতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক প্রমুখ। খেলায় গুলশান থানা ২-১ গোলে রামপুরা থানাকে পরাজিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১০

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১১

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৩

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৪

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৬

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৭

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৮

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৯

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

২০
X