কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৯:৫৪ পিএম
আপডেট : ২০ মে ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুর বিএনপির সব ইউনিটের কমিটি বিলুপ্ত 

বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বিএনপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

গাজীপুর জেলা বিএনপির অধীনে সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিএনপির গাজীপুর জেলা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

এতে বলা হয়, ‘গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’

এর আগে, গত ৩ মে খুলনা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করা হয়েছে। কিন্তু প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে, ২ মে বিকালে নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয়ের সামনে খুলনা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা আরিফা আশরাফি চুমকিকে মারপিট করে মহিলা দলের সভানেত্রী আজিজা খানম এলিজার অনুসারীরা।

ভুক্তভোগী আরিফা আশরাফি চুমকি জানান, বিকেলে দলীয় কার্যালয়ে মহানগর কমিটির প্রস্তুতি সভা ছিল। সভার একপর্যায়ে তিনি কার্যালয় থেকে বের হয়ে যাচ্ছিলেন। এ সময় আজিজা খানম এলিজার অনুসারী হিসেবে পরিচিত শারমিন, মুন্নী জামান, পুতুল, কাকলী, মদিনা, রেশমি ও সালমা তাকে ধাওয়া করেন এবং কার্যালয়ের সামনে রাস্তার ওপর ফেলে মারপিট করে।

এ ঘটনায় তিনি মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং মহিলা দলের কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, মারপিটের অভিযোগের সত্যতা পেয়েই কেন্দ্রীয় কমিটি খুলনা মহানগর মহিলা দলের কমিটি বিলুপ্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X