কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৫:২১ পিএম
আপডেট : ২২ মে ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি : কালবেলা
কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে বিএনপি নেতা ইশরাক হোসেন। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আলটিমেটাম দিয়ে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকারের ভেতরে যে দুজন ছাত্রপ্রতিনিধি রয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। হাইকোর্টের আদেশের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবে। সরকারকে আগামী ২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে। তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, হাইকোর্টে একটি ভুয়া রিট করে আমাকে মেয়র পদে শপথগ্রহণ বাধাগ্রস্ত করতে সরকারের পক্ষ থেকে একটি অপচেষ্টা করা হয়েছিল। এ বিষয়ে আমাদের দলের মত- সবশেষে গিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা রাখবে বর্তমান অন্তর্বর্তী সরকার আর একদিনও কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন করবেন।

ইশরাক হোসেন বলেন, এ কর্মসূচির ফলে প্রচুর জনভোগান্তি সৃষ্টি হয়। নাগরিক বিভিন্ন সেবা থেকে তারা বঞ্চিত হয়। সে জন্য ঢাকার সাধারণ জনগণের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

ইশরাক আরও বলেন, জনগণ একদিন বুঝবে, আমরা কেন এ আন্দোলন করেছিলাম। আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি। আজ আমাদের যে বিজয়, তার শতভাগ কৃতিত্ব বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এবং ঢাকাবাসীর। ঢাকাবাসী তাদের অধিকার আদায় করেছে। আজ শুধু আমি মেয়র হইনি, আপনারা সবাই মেয়র হয়েছেন। এ বিজয় আপনাদের সবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১০

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১১

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১২

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৪

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৫

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

১৬

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

১৭

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

১৮

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

১৯

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

২০
X