কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের ঢাকা জেলার নতুন কমিটি গঠন

যুবদলের ঢাকা জেলার নতুন কমিটি গঠন

পাঁচ বছর পর জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন ইয়াছিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুব খান।

সোমবার (২৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগের কমিটিতে ইয়াছিন ফেরদৌস মুরাদ সাধারণ সম্পাদক আর আইয়ুব খান সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পাঁচ সদস্যের আংশিক এ কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন আবুল হাসেম। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন মাসুম। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আ্যাডভোকেট মোকারম হোসেন সাজ্জাদ।

নতুন কমিটির সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, এখন দায়িত্ব আরও বেড়ে গেল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সব আন্দোলনে ঢাকা জেলা যুবদল আরও জোরালো ভূমিকা রাখবে।

এর আগে ২০১৮ সালের ৩০ এপ্রিল যুবদলের ঢাকা জেলার সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X