কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জামালপুরে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জামালপুরে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ। ছবি : কালবেলা
জামালপুরে যুবদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ। ছবি : কালবেলা

বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

তৃতীয় ধাপের শেষ দিনে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে জামালপুরে শহীদ হারুন এবং কথাকলি মার্কেট এলাকায় বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে মো. সোহেল রানা খান বলেন, একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দেশি-বিদেশি দাবি উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার ফের পাতানো, একতরফা নির্বাচনের আয়োজন করেছে। এই ‘নির্বাচনী তামাশা’ জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। আগামী ৭ জানুয়ারি তারা ভোটকেন্দ্রে যাবেন না।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম ও দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপের প্রথম দিনে মো. সোহেল রানা খানের নেতৃত্বে জামালপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X