কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেছেন, আপনি শুধু একজন ব্যক্তি ইউনূস নন, আপনি এই দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন। আমরা আপনার পদত্যাগ চাই না।

শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন ফারুক বলেন, ড. ইউনূসকে অবমূল্যায়ন করা উচিত নয়। যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি বাংলাদেশের গর্ব। আমরা তার প্রতি আস্থা ও সমর্থন অব্যাহত রাখব।

তিনি সতর্ক করে বলেন, ড. ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের ভেতরে কিছু আওয়ামীপন্থি ষড়যন্ত্রী থাকতে পারে- তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কারণ এসব চক্রান্ত ব্যর্থ হলে দেশের মানুষকেই চরম ভোগান্তিতে পড়তে হবে।

তিনি আরও বলেন, ড. ইউনূসকে রাজনৈতিকভাবে হেয় করতে যারা চেষ্টা করছে, তাদের উদ্দেশ্য স্পষ্ট নয়। আমরা চাই, এসব ষড়যন্ত্রের বিচার হোক এবং যারা ন্যায়ের পক্ষে আছেন, তারা যেন দুর্বল না হন।

গণমাধ্যমে এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার হাতাশা এবং তার পদত্যাগের ভাবনার সংবাদে তিনি বিস্মিত হয়েছেন। তিনি জানান, এই খবর কতটুকু সত্য জানি না। এতে আমার মনটা বড় খারাপ হয়েছে।

ফারুক বলেন, নির্বাচনের জন্য আপনাদের বসিয়েছিলাম। ৯ মাস হয়ে গেল নিবার্চনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কানপড়ায় এখনো নির্বাচনের তপশিল ঘোষণা করা হয় নাই। তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে, আপনাদের তিনজন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

দেশে এখন একটি অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে ফারুক বলেন, এই অস্থিরতার হোতা কারা? কারা এই পরিস্থিতি সৃষ্টি করছে? কারা নির্বাচনে বিলম্ব ঘটাতে চায়? আমরা এই প্রশ্নগুলো অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মতো মহান ব্যক্তির কাছেই রেখেছি। অস্থিরতার পেছনে যদি আপনারা দায়ী থাকেন, তাহলে বিএনপি কখনোই তা মেনে নেবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১০

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১১

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১২

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৩

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৪

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৫

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৬

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৭

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৮

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৯

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

২০
X