কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৮:৪০ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১০:২২ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা
বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। ছবি : কালবেলা

দেশবাসীকে পরিবেশ নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। তাই আগামীতে আমরা এই প্রতিজ্ঞা করব বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের পরিবেশ রক্ষা করব। প্রকৃতির সঙ্গে মিলেমিশে আমরা বসবাস করব।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর উত্তরখানের শাহ কবির মাজার রোডে রশিদ গ্রুপের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

মঈন খান ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে একটি নিমগাছের চারা রোপণের মধ্য দিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

আব্দুল মঈন খান বলেন, গাছ লাগান, দেশ বাঁচান। এরই অংশ হিসেবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডন থেকে আহ্বান জানিয়েছেন, পরিবেশগত দিক সম্বন্ধে আমাদের আগামীতে সচেতন হতে হবে। শুধু গাছ লাগানো নয়, আজকে আমাদের যে উন্নয়ন পরিকল্পনা, সেই উন্নয়ন পরিকল্পনা তৈরি করার সময় আমাদের সচেতন থাকতে হবে। যাতে আমরা বাংলাদেশের পরিবেশকে আর নতুন করে ধ্বংস না করি, স্বৈরাচারী সরকার যেভাবে বাংলাদেশের পরিবেশকে ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, সুন্দরবনে আওয়ামী সরকারের সময় একটি কয়লাচালিত বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। সে বিদ্যুৎ প্রকল্প চলে কি চলে না, সেটা আপনারা বলবেন। আমি বলব, সেই প্রকল্পের কারণে আমাদের যে জীববৈচিত্র্য সেটা ধ্বংস হয়ে গেছে। কাজেই আজকে আমাদের সচেতন হতে হবে। প্রকৃতিকে বিচ্ছিন্ন করে দিয়ে, প্রকৃতিকে ধ্বংস করে দিয়ে কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারেনি। এর ভূরি ভূরি উদাহরণ পৃথিবীর আদিম সভ্যতার ইতিহাসে রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ।

কালবেলা/এফএফ/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X