কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ফজলুর রহমান চাইলেন ৭ দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা

বিএনপি নেতা ফজলুর রহমান। পুরোনো ছবি
বিএনপি নেতা ফজলুর রহমান। পুরোনো ছবি

শোকজের লিখিত জবাব দিতে ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিল বিএনপি। সোমবার (২৫ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, ফজলুর রহমানের পক্ষ থেকে শোকজের জবাব দিতে সাত দিন সময় চাওয়া হয়েছিল। কিন্তু দল তাকে সে সময় না দিয়ে ২৪ ঘণ্টা বাড়িয়ে দিয়েছে।

এর আগে, রোববার (২৪ আগস্ট) জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে ফজলুর রহমানকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

পরে সোমবার (২৫ আগস্ট) এক ব্রিফিংয়ে ফজলুর রহমান দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেওয়ার কথা জানিয়েছেন।

ফজলুর রহমান বলেন, আমি নির্দিষ্ট সময়ে উত্তর আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা দিবে সেটা আমি মাথা পেতে মেনে নেব।

এদিকে ফজলুর রহমানকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচার কনকর্ড নামে একটি ভবনের সামনে বিক্ষোভ করেছেন কিছু সংখ্যক মানুষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ফজলুর রহমান। তার বাসার সামনে ‘মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের’ এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X