কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০৬:২৯ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বক্তব্যের ভুল ধরতে ফজলুর রহমানের আহ্বান

অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করে রীতিমতো তোপের মুখে পড়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। দল থেকে শোকজও করা হয়েছে তাকে। যার জবাব দেবেন বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয় নিয়ে সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। দাবি করে বলেন, পুরো বিষয়টা ভুলভাবে উপস্থাপন করা হয়েছে সবার সামনে। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, যদি তার দেওয়া বক্তব্যে কেউ ভুল ধরিয়ে দিতে পারেন, তাহলে হাত জোড় করে ক্ষমা চাইবেন।

ফজলুর রহমান বলেন, ‘কোনো ভাইরাল হয় নাই। এটা ইউটিউবে অনেক কিছু করা যায় (কারসাজি)। আমার সমস্ত বক্তব্য আপনারা তাদের দিতে বলেন, এই দুই লাইন দিয়ে, ছবির নিচে হেডিং দিয়ে ওই ‘ফজলুর রহমান বলেছে ইউনূসকে দেশ ছেড়ে চলে যেতে,’౼এইসব তো এই দেশে হইতেছে। আমার টোটাল বক্তব্যটা লাগবে, কোথায় কখন বলেছি, সেটা লাগবে।’

তার কথায়, ‘আমার বক্তব্যটা সামনে এনে কেউ যদি আমাকে বোঝাইতে পারে যে এটা আপনি ভুল বলেছেন, তাহলে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাফ চাইব। কিন্তু পুরো বক্তব্যটা বাজাতে হবে, আমি কী বলেছি, সেটা দেখাতে হবে, এই ইউটিউবের একটা লাইন দিয়ে হবে না।’

সম্প্রতি একটি টক শোতে ফজলুর রহমান জানান, দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার ‘ষড়যন্ত্র’ করে আসছে জামায়াত।

এ প্রসঙ্গে ৫ আগস্ট নিয়ে তিনি বলেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে, কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামায়াতে ইসলাম, তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হইলো ইসলামি ছাত্রশিবির, যাকে সারজিস আলমরা, যারা এইটার অভিনয় করছে, ৫ আগস্টের অভিনেতা যারা, আমি তাদেরকে নেতা বলতে আর চাই না, তাদের আমি অভিনেতা বলব। সেই আলবদর, আলশামস, জামায়াতে ইসলাম౼আমরা মনে করেছিলাম ৫৪ বছর পর পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে, কিন্তু না সেই পরাজয়ের গ্লানি দ্বিগুণ আকারে তাদের মধ্যে এসেছে।’

এসব কথা বলার পর থেকেই সমালোচনার মুখে পড়েন বিএনপি নেতা ফজলুর রহমান। এর জেরে বিএনপির পক্ষ থেকে তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। যদিও সে প্রসঙ্গে বলেছেন, তিনি যথাসময়ে দলকে এর উত্তরটা দেবেন।

এদিকে ফজলুর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে ‘জুলাই আন্দোলন’ সংশ্লিষ্ট একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সোমবার (২৫ আগস্ট) দুপুরে সেখানেই নামাজ পড়তে দেখা গেছে বিক্ষোভকারীদের।

এর আগে সকাল থেকে ‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, ‘জুলাই রাজবন্দী’-সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা সেখানে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে। ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি

রাতে ঘরে ঘুমালেন যুবক, সকালে রাস্তায় মিলল রক্তাক্ত লাশ

যুবদল নেতাকে দিনেদুপুরে গুলি করে হত্যা, কে এই অস্ত্রধারী

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল  / চিকিৎসককে মারধরের জেরে মরদেহ আটকে রাখার অভিযোগ

অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল

অভিনেত্রী ঝিলিককে হাসপাতালের ওপর থেকে ফেলে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

পরিবর্তন হচ্ছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

বড়পর্দায় বিশ্বকাপ খেলা দেখার আয়োজন, প্রশাসনের নির্দেশে বন্ধ

১০

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

১১

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

১২

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

১৪

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

১৫

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

১৬

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

১৭

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

১৮

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

১৯

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

২০
X