কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপি

এনসিপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
এনসিপির লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

অন্তর্বর্তী সরকারের প্রধান ‍উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) একটি প্রতিনিধিদল। দেশের আইনশৃঙ্খলা সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (৩১ আগস্ট) বিকেলে এনসিপির একটি প্রতিনিধিদল যমুনায় প্রবেশ করেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

এদিকে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্বনির্ধারিত বৈঠকের সময় পরিবর্তন করা হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা ছিল।

রোববার (৩১ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকাল সাড়ে ৪টায় জাময়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক বসবেন প্রধান উপদেষ্টা। যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির বৈঠকটি নির্ধারিত ছিল বিকাল ৩টায়। ওই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি সন্ধ্যা সাড়ে ৭টায় করা হয়েছে।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে তিন দলের সঙ্গে বৈঠকের কথা জানান তার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘আগামীকাল রোববার কিছু রাজনৈতিক দলের সঙ্গে চিফ অ্যাডভাইজার (প্রধান উপদেষ্টা) বসবেন। বিকাল ৩টার সময় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ-আলোচনা হবে; সাড়ে ৪টায় জামায়াত এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X