কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৬ এএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ এএম
অনলাইন সংস্করণ

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি 

‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ছবি : কালবেলা
‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ছবি : কালবেলা

২০১২ সালে প্রতিষ্ঠিত ঢাকাস্থ ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত এই কমিটির সভাপতি হয়েছেন ইমতিয়াজ রাজা সৌরভ (ঢাকা বিশ্ববিদ্যালয়)। আর সাধারণ সম্পাদক হয়েছেন মুজাহিদুল হক জিহাদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই নতুন কমিটি ঘোষণা করেন।

এর আগে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর উদ্যোগে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উপদেষ্টা হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ ছাড়া কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর ঘোষিত নতুন কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি ফারজানা আক্তার রিমি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়); সহসভাপতি সোহান রহমান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেসবাউল আলম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) ও নাইম ইমতিয়াজ লিমন (ঢাকা কলেজ); যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাতুল হাসান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সানাউল হোসাইন ভিকি (আশা বিশ্ববিদ্যালয়), মেহেদী হাসান সাইমন (IUBAT) ও আব্দুল্লাহ হিল কাফি মোজাহিদ (সোহরাওয়ার্দী কলেজ); সাংগঠনিক সম্পাদক নাইম হাসান (সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়) ও শিব্বির আহম্মেদ (প্রাইম বিশ্ববিদ্যালয়) এবং দপ্তর সম্পাদক সোআইব ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।

রাতে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটির অন্যান্য পদ উপদেষ্টা পরিষদের সহায়তায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাসময়ে পূরণ করবেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১০

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১১

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১২

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৩

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৪

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৫

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

১৬

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

১৮

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৯

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

২০
X