কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আগামী নির্বাচন যেন হয় মনে রাখার মতো : কায়কোবাদ

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পুরোনো ছবি
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। পুরোনো ছবি

দেশের বর্তমান অবস্থা বেশি ভালো নয় মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, একমাত্র আল্লাহ রহমত দয়া ছাড়া এই অবস্থা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। আর তাই বেশি বেশি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক অবস্থান এভাবে (জুলাই অভ্যুত্থান) পরিবর্তন হবে কেউ চিন্তা করতে পারেনি। অর্থাৎ মানুষ যা চিন্তা করতে পারে না আল্লাহ পাক তাই করেন।

তিনি নেতাকর্মীসহ সাধারণের উদ্দেশ্যে বলেন, কেউ কখনো চিন্তা করতে পেরেছিলেন যে আমি বাংলাদেশে এসে আপনাদের সাথে মন ভরে কথা বলতে পারব? এই তৌফিক কে দিয়েছেন আল্লাহ। তাই আল্লাহর শুকরিয়া আদায় করি সবসময়। আগামী নির্বাচন যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, এমন একটা নির্বাচন যেন হয় যা বাংলাদেশের মানুষ মনে রাখবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) মালয়েশিয়া থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে এসব কথা বলেন তিনি।

এসময় প্রিয় নেতাকে এক মুহূর্ত দেখতে তার বাসভবনে নেতাকর্মীরা হুমড়ি খেয়ে পড়েন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে কায়কোবাদ বলেন, মুরাদনগরের মানুষের যে ভালোবাসা আমি পেয়েছি তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন সারাজীবন সেজদায় পড়ে থাকবো।

এসময় মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সাবেক কুমিল্লা জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন, যুগ্ম আহ্বায়ক মুরাদনগর উপজেলা বিএনপির ফারুক সরকার মজিব, আব্দুল আজিজ মোল্লা, মুরাদনগর বিএনপি উপজেলা আহ্বায়ক কমিটি সদস্য সোহেল আহমেদ বাবু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ১০ নং যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব মাষ্টার, ১৪ নং নবীপুর ইউনিয়নের সভাপতি রুহুল আমিন তুহিন, যাত্রাপুরের সাধারণ সম্পাদক মির্জা আবুল হাসেম, ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু দুলাল দেবনাথসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১০

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১১

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১২

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৩

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৪

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৫

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৬

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

১৭

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

১৮

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

১৯

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

২০
X