নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৪:২১ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে মারধর করলেন ছাত্রদল ও যুবদলের কর্মীরা

ছাত্রদল ও যুবদল কর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। ছবিটি ভিডিও থেকে নেওয়া
ছাত্রদল ও যুবদল কর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। ছবিটি ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ দলীয় কোন্দলের জেরে ছাত্রদল ও যুবদলের কর্মীদের বিরুদ্ধে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে মারধরের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

মারধরের শিকার ওই নেতার নাম অখিল উদ্দিন। তিনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ছাত্রদল ও যুবদলের কতিপয় কর্মী ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা অখিল উদ্দিনের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে উপস্থিত থেকে আমি নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। মূলত একটি ভুল বোঝাবুঝি থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। তবে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১০

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১১

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১২

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৩

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৪

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৬

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৭

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৮

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৯

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০
X