সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

এসিল্যান্ডকে ‘উনি’ সম্বোধন করায় মন্ত্রীকে সম্মাননা দিতে পারলেন না বিএনপি নেতা

সাদা পাঞ্জাবি ও চোখে চশমা পরিহিত সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান। ছবি : কালবেলা
সাদা পাঞ্জাবি ও চোখে চশমা পরিহিত সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান। ছবি : কালবেলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক সরকারি অনুষ্ঠানে সহকারী কমিশনারকে (ভূমি-এসিল্যান্ড) ‘উনি’ বলে সম্বোধন করার জেরে এক বিএনপি নেতাকে মন্ত্রীকে সম্মাননা স্মারক দিতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (৩ জুন) উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আর ঘটনাটি ঘটিয়েছেন সোনাইমুড়ীর এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) জসীম উদ্দিন এবং ভুক্তভোগী নেতা হলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠান চলাকালীন কোনো একটি বিষয়ে কথা বলার সময় বিএনপি নেতা মাকসুদুর রহমান এসিল্যান্ডকে ইঙ্গিত করে ‘উনি’ শব্দটি ব্যবহার করেন। এতেই ক্ষিপ্ত ও অসন্তুষ্ট হন এসিল্যান্ড জসীম উদ্দিন। তিনি তাৎক্ষণিকভাবে রুক্ষ ও মারমুখী ভাষায় এর প্রতিবাদ জানান। পরবর্তীতে অনুষ্ঠানের শেষপর্যায়ে অতিথিদের হাত দিয়ে মন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদানের সময় মাকসুদুর রহমানের নাম ঘোষণা করা হলেও, এসিল্যান্ডের আপত্তির মুখে শেষ পর্যন্ত তাকে সম্মাননা দিতে দেওয়া হয়নি। এ ঘটনায় উপস্থিত নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনার প্রতিবাদে এবং এসিল্যান্ডের নানা অনিয়মের ফিরিস্তি তুলে ধরে বুধবার বিকেলে সাংবাদিকদের নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এসিল্যান্ড জসীম উদ্দিন গত ২৮ এপ্রিল সোনাইমুড়ীতে যোগদানের পর থেকেই সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। জমির জমা-খারিজ বা নামজারির জন্য প্রতিটি ফাইল বাবদ ৫ হাজার টাকা এবং সামান্য ভুলত্রুটি থাকলেই ৫ হাজার থেকে শুরু করে ৫০ হাজার বা এক লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়। টাকা না দিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও মোটা অঙ্কের জরিমানার ভয় দেখানো হয়।

তিনি আরও অভিযোগ করেন, এই কর্মকর্তার বিরুদ্ধে সেবাগ্রহীতাদের সঙ্গে চরম দুর্ব্যবহার এবং নির্ধারিত সময়ে অফিস না করার ভূরিভূরি প্রমাণ রয়েছে। এসব অন্যায়ের প্রতিবাদ করায় সামান্য একটি সম্বোধনকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানে তার সঙ্গে এমন অপেশাদার আচরণ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সোনাইমুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসীম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে, সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি নম্বরটি ব্লক করে দেন। ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বা স্থানীয় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X