দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ষড়যন্ত্র করছে একটি চক্র : জুয়েল

বক্তব্য রাখেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
বক্তব্য রাখেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে আওয়ামী লীগ লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

দুর্গাপূজা উপলক্ষে তিনি উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা এলাকার ছাতারপাড়া সার্বজনীন মাতৃমন্দির থেকে শুরু করে খলিশাকুন্ডি এলাকার দুটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। পরে তিনি পিয়ারপুর এলাকার একটি মন্দির পরিদর্শন শেষে আল্লারদর্গা এলাকায় গিয়ে কার্যক্রম শেষ করেন।

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে শরীফ উদ্দিন জুয়েল বলেন, এই দেশ সবার। এ দেশের প্রতিটি ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ বিশ্বাস করে। বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থেকেছে।

তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে দেশের মুসলমানরা যে সুযোগ-সুবিধা ভোগ করছে, সনাতন ধর্মাবলম্বীরাও সমানভাবে সেই সুযোগ-সুবিধা পাবেন।

এসময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে। এমন কোনো পরিস্থিতি চোখে পড়লে আমাদের ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। যেন আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এই উৎসব পালন করতে পারি।

সবশেষ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শরীফ উদ্দিন জুয়েল প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X