মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএসটিআই অনুমোদন ছাড়াই দই-মিষ্টি বিক্রি, জরিমানা

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান। ছবি : কালবেলা
রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান। ছবি : কালবেলা

রাজশাহীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন ছাড়াই দই ও মিষ্টি বিক্রির অভিযোগে নিতাই মিষ্টি ঘরকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার আরডিএ মার্কেট সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি ‘সুইটমিট (মিষ্টি)’ পণ্যের গুণগত মানসনদ ছাড়াই উৎপাদন ও বিক্রি করছে। এছাড়া ‘ফার্মেন্টেড মিল্ক (দই) ও ঘি’ পণ্যের গুণগত মানসনদ নবায়ন না করেই উৎপাদন-বিতরণ চলছে।

তাদের পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ কোনো তথ্যও উল্লেখ করা ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই মিষ্টির দোকানে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X