কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

তারেক মনোয়ারের বিষয়ে জামায়াতের বার্তা

ইসলামি বক্তা তারেক মনোয়ার। ছবি : সংগৃহীত
ইসলামি বক্তা তারেক মনোয়ার। ছবি : সংগৃহীত

দরসে নেজামির আলেমদের নিয়ে ইসলামি বক্তা তারেক মনোয়ারের সাম্প্রতিক বিতর্কিত বক্তব্যের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি পরিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটি বলছে, ইসলামি বক্তার বক্তব্য সম্পূর্ণ ‘তার নিজস্ব’। এর দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা ‘দুঃখজনক ও অনভিপ্রেত’।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, ‘কয়েক দিন আগে সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক ঘরোয়া আলোচনায় দরসে নেজামির আলেমদের জড়িয়ে বক্তব্য দিয়েছেন মাওলানা তারেক মনোয়ার। ওই বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব। এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই। তিনি ইতোমধ্যে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। তারপরও এ বক্তব্যের দায় জামায়াতে ইসলামীর ওপর চাপানোর চেষ্টা দুঃখজনক ও অনভিপ্রেত।’

এহসানুল মাহবুব আরও বলেন, ‘জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা তাদের মুসলিম উম্মাহর রাহবার হিসেবে সম্মান করি। তারা যুগ যুগ ধরে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিচ্ছেন এবং ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করার মতো কোনো অবস্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো গ্রহণ করেনি। সুতরাং এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই।’

সম্প্রতি সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় দরসে নেজামির আলেমদের ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে তাদের মসজিদ থেকে বের করে দেওয়ার দাবি জানান তারেক মনোয়ার।

তার এই মন্তব্য নিয়ে কওমি অঙ্গনে শুরু হয় আলোচনা-সমালোচনা। জামায়াতের এই বক্তার নানা ধরনের বেফাঁস বক্তব্য এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিতর্কের জন্ম দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১০

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১১

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১২

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৩

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৪

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৫

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৬

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৭

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৮

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

২০
X