কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ম নিয়ে বক্তব্য, যুবশক্তির তারিকুলের দুঃখ প্রকাশ

অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনকালে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। একই সঙ্গে তার বক্তব্যর একটি সংশোধনী রূপ প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সোমবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় যুবশক্তির শীর্ষ নেতারা সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ, এই বাংলাদেশে আমাদের ধর্মের কোনো পরিচয় থাকবে না, আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

‘ওই বক্তব্যে তিনি ধর্মীয় পরিচয়ের উপেক্ষা চাননি বরং সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে ধর্মীয় পরিচয়ের বিভাজন অতিক্রম করে বাংলাদেশি পরিচয়কে ধারণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে চেয়েছেন। তবে শব্দের অপ্রতুলতার কারণে মূল বক্তব্যের মর্ম স্পষ্টভাবে প্রতিফলিত হয়নি।’

বিষয়টি নিয়ে সংশোধিত বক্তব্যে বলা হয়, ‘আগামীর বাংলাদেশ হবে ইনক্লুসিভ বাংলাদেশ, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ। কোনো জাতি, ধর্ম বা গোষ্ঠীর পরিচয়ে নয়, বরং সম্প্রীতির বাংলাদেশ গড়তে আমাদের পরিচয় হোক আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি পরিচয় নিয়েই আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বক্তব্যটি শব্দের অপ্রতুলতার কারণে ভিন্ন অর্থে প্রতিফলিত হওয়ায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সবাইকে বিষয়টি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

১০

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১১

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১২

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৩

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৪

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৫

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৬

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৭

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৯

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

২০
X