বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৩ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ছবি : সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ছবি : সংগৃহীত

সুরাহা না হলে রাজপথ থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।

শনিবার (৪ অক্টোবর) রাত ৮টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। হাদির পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

আলাচনার নামে প্রবঞ্চনা চাই না

জুলাই সনদ নিয়ে এই পর্বে ১৫ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। যদি এরমধ্যে কোনো সুরাহা না হয়, তাহলে রাজপথ থেকেই জুলাই সনদ আদায় করে নিতে হবে বাংলাদেশের মানুষকে।

হাসিনা ও দিল্লির এখন সর্বোচ্চ প্রচেষ্টা হলো, বিভিন্ন উপায়ে জুলাই সনদকে প্রলম্বিত করা। জুলাই সনদ হলো লীগের কফিনে শেষ পেরেক। এ মাসের শেষের দিকে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে। এরপরই দাবি তোলা হবে, ইন্টেরিম ভেঙে নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং নির্বাচনের জন্য সেটা করতেও হবে। কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার একমাত্র নির্বাচনী রুটিন ওয়ার্কের বাইরে আর কোনো কাজ করতে পারবে না। এটা তার এখতিয়ারে নাই।

স্বাভাবিকভাবেই তখন তারা জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্তকে পরবর্তী সরকারের ওপরে রেখে যাবে। আর পরবর্তী নির্বাচিত সরকার দিল্লির চাপ উপেক্ষা করে জুলাই সনদ কতখানি বাস্তবায়ন করতে পারবে, তার কোনো নিশ্চয়তা নাই। একাত্তরে পাকিস্তান যেমন একদিকে আলোচনা জারি রেখে অন্যদিকে পঁচিশে মার্চে হামলার প্ল্যান করছিল, জুলাই সনদ নিয়েও তেমন কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হই। রাজনীতি যার যার, জুলাই ও জমিন সবার।

কালবেলা/এমএ/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X