কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ স্বাক্ষর নতুন অধ্যায়ের সূচনা : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

জুলাই সনদ স্বাক্ষর ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেগুলো প্রায় দীর্ঘ ৮ মাস পরিশ্রম করে আজকে এই সনদ (জুলাই সনদ) স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি ‍নতুন অধ্যায়ের সূচনা করল। আমি সেজন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূস, সব রাজনৈতিক দল এবং জাতীয় ঐকমত্য কমিশন, যারা কাজ করেছেন, যারা নেতৃত্ব দিয়েছেন… যারা সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন কাজগুলো করে এটা করেছেন এবং আমাদের দলের সালাহউদ্দিন আহমদসহ সব দলের সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদ-২০২৫ স্বাক্ষরিত হয়েছে। এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন। এটা আমাদের কাছে সবসময় স্মরণীয় হয়ে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে।

তিনি বলেন, আজকে শহীদের রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল… এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রকাঠামো অর্জন করতে পারব। যে রাষ্ট্রকাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই যাত্রার মধ্য দিয়ে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে, রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য সৃষ্টি হবে। রাষ্ট্রের একটি অঙ্গ আরেকটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সব অঙ্গ সাংবিধানিক ভারসাম্য রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা হবে ইনশাল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি। সামনের দিনে আমাদের অনেক কাজ। এই কেবল যাত্রা শুরু।

তিনি বলেন, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা দু-একজন স্বাক্ষর করেননি। আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন। সেটা উন্মুক্ত রাখা আছে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সাংবিধানিকভাবে আর্টিকেল ৬৫-এর সাবসেকশন টুতে বলা আছে, বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৩০০ জাতীয় সংসদ সদস্য হবেন। এছাড়া সংরক্ষিত নারী সদস্য থাকবেন।

তিনি বলেন, এখন কেউ কেউ সেটা বর্ণনা করছেন যে, নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত অন্য কিছু না… এটা সত্য। নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবেই কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে। সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। তারপরও প্রধান উপদেষ্টা যদি আলাপ-আলোচনা করতে চান- আমরা আলাপ-আলোচনা বিশ্বাস করি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১০

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১১

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১২

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৩

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৪

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৫

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৬

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৭

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৮

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১৯

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

২০
X