কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ড্যাবের ২৭৬ সদস্যের কমিটি অনুমোদন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি এবং ডা. মো. জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ২৭৬ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদে (২০২৫) প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। পরিষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, ডা. মোহাম্মদ আব্দুস সেলিম, অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ শাজাহান আলী, ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম, অধ্যাপক ডা. নুর উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. ময়নুল ইসলাম সাদিক, অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার এবং অধ্যাপক ডা. মাহামুদুল হক সরকারসহ অনেকে।

২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে (২০২৫) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

এ ছাড়া সহসভাপতি পদে রয়েছেন ৪৭ জন বিশিষ্ট চিকিৎসক। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, অধ্যাপক ডা. মোফাখারুল ইসলাম, ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, ডা. পারভেজ রেজা কাকন, অধ্যাপক ডা. ফারুক কাশেম, ডা. কাজী মাযহারুল ইসলাম দোলন এবং ডা. শহিদুল হাসান বাবুল প্রমুখ।

এ ছাড়া ডা. মো. মেহেদী হাসানকে কোষাধ্যক্ষ ও অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপুকে সিনিয়র যুগ্ম-মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১১

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৪

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৫

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৬

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৭

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৮

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৯

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

২০
X