কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির ৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : তরুণ দে

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা যুবদল আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল। ছবি : কালবেলা
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা যুবদল আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিল। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব ও জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ দে।

তিনি বলেছেন, এই ৩১ দফার ২৩নং দফায় যুবকদের কর্মসংস্থান ও বেকার সমস্যা দূরীকরণের কথা বলা হয়েছে। বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা যুবদল আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তরুণ দে এসব কথা বলেন।

এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী ও সদস্য সচিব নুর আলমের নেতৃত্বে এই র‌্যালি ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আশরাফুল করিম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ ও আব্দুল মান্নান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক হাফিজুল ইসলাম মাহন, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সালাউদ্দিন বিপ্লব, সরাইল সদরের অধীন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাব্বত আলী।

এ ছাড়া সরাইল উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. রাকিব মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জোনায়েদ মিয়া ও শিবলী সাদিক, সরাইল সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান আশিক, সরাইল সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মন্নর আলী, সদস্য সচিব মিয়া মোহাম্মদ খোকন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, আবু খালেদ ভূঁইয়া, জুনায়েদ খন্দকার, মাফিজুল ইসলাম, সরাইল উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের আহ্বায়ক সাদেকুল ইসলাম, সদস্য সচিব উজ্জ্বল আহমেদ মুন্সিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন শাখা শনিবার খোলা 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভের ডাক

শান্তিরক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি, জাতিসংঘ পদকে ভূষিত ৬ বাংলাদেশি

১০ লাখ টাকায় ধর্ষণচেষ্টার অভিযোগ আপসের দাবি

শূন্য রেখায় থাকা সেই ১৭ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১০

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা : নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

১১

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত

১২

ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা

১৩

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

১৪

মধ্যরাতে শাকিব-বুবলীকে নিয়ে মিষ্টি জান্নাতের রহস্যময় পোস্ট

১৫

পরিস্থিতি সামলাতে আমি খুব দ্রুত এগোচ্ছি : ট্রাম্প

১৬

স্বামীর সঙ্গে অভিমানের জেরে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর আত্মহত্যা

১৭

সরকারি কর্মচারীর অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি, উৎস নিয়ে প্রশ্ন

১৮

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১৯

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ হাজি, ৪৮ জনের মৃত্যু

২০
X