কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৪:১৬ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে : মাহবুবুর রহমান

মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত
মাহবুবুর রহমান। ছবি : সংগৃহীত

গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হলে দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সিলেট বিভাগের সাবেক কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।

তিনি বলেন, সেই নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে দেশে ‘দুঃশাসন মুক্ত’ বাংলাদেশ গড়ে তোলা হবে। তবে একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে নিজ অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি সুনামগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

মাহবুবুর রহমান বলেন, একটি মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আগে নাকি গণভোট হতে হবে। অথচ বাংলাদেশের মানুষ ১৭ বছর ধরে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা এই ষড়যন্ত্রের কাছে মাথানত করবে না। আগামীর বাংলাদেশ হবে দুঃশাসন মুক্ত বাংলাদেশ।

তিনি জোর দিয়ে বলেন, আগামী বছর ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ থামিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ। দেশের শতভাগ মানুষ নির্বাচন চায়। দেশ একটা জায়গায় থেমে আছে। সবাই দমবন্ধ অবস্থায় রয়েছেন। এই অবস্থা থেকে বাঁচতে হলে, দেশের অর্থনীতিকে চাঙা করতে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হলে দ্রুত নির্বাচন প্রয়োজন।

বিএনপির নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের কথা উল্লেখ করে মাহবুবুর রহমান বলেন, সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা ১৮ বছর অনেক কষ্ট করেছেন। আমাদের নেত্রী সুস্থ অবস্থায় জেলে গেছেন, অসুস্থ হয়ে বের হয়েছেন। আমাদের নেত্রী ৬ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। আমাদের হাজার হাজার নেতা গুম হয়েছেন, মামলা খেয়েছেন। ঘরে থাকতে পারেন নাই।

তিনি আরও বলেন, ইলিয়াস আলীসহ আমাদের যেসব নেতাকর্মী গুম ও খুন হয়েছেন, তাদের ঋণ আমাদের শোধ করতে হবে। তাদের ঋণ শোধ করতে হলে এই দলকে কেউ ভাগ করতে পারবে না। এটাই আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, আমরা দল ও ধানের শীষের পক্ষে থাকব। আগামী দিনে সুনামগঞ্জের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানের গলায় জয়ের মালা তুলে দেব। একইসঙ্গে, ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ এবং রাজপথে থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১০

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১১

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১২

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৪

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৬

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৭

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৮

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X