কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না : মির্জা ফখরুল

হিন্দু প্রতিনিধি সম্মেলন। ছবি : কালবেলা
হিন্দু প্রতিনিধি সম্মেলন। ছবি : কালবেলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, `আজকে অনেকে দূর-দূরান্ত থেকে এসেছেন। তাদের একটা আশা সামনে আছে। সেই আশাটা হচ্ছে, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমরা বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে চাই। যেখানে সব ধর্মের, সব গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।’

শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট’র উদ্যোগে হিন্দু প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মির্জা ফখরুল বলেন, ‘আমি একটা কথা বলতে চাই, এ দেশটা আপনার, এই মাটি আপনার। একাত্তর সালে যখন আমরা যুদ্ধ করি, সেই যুদ্ধের সময়েও কিন্তু আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি সবাই একসঙ্গে দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উদ্দিপ্ত হয়ে আসুন আমরা সবাই এই দেশকে সব মানুষের বসবাস উপযোগী করতে এক হই।’

তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির কাছে মতুয়া সম্প্রদায়ের পেশকৃত দাবিসমূহ পড়ে শোনান দলটির মহাসচিব। মতুয়া সম্প্রদায়ের দাবিসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘আসুন আমরা সবাই বিএনপিকে বিজয়ী করি। আপনাদের দাবি-দাওয়া তখনই পূরণ সম্ভব হবে, যখন আপনারা-আমরা আমাদের নেতাকে (তারেক রহমান) রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিতে পারব। আপনারা আজকে কি আমাদেরকে কথা দিচ্ছেন।’

এ সময়ে হিন্দু সম্প্রদায়ের উপস্থিতরা ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে বিএনপি মহাসচিব স্লোগান ধরেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই’, ‘মতুয়া-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১০

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১১

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১২

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৩

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৫

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৬

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৭

‘ইরান-ইরাকের গভীর বন্ধন কোনো সীমান্ত বা শক্তি বিচ্ছিন্ন করতে পারবে না’

১৮

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাভারে ছাত্রদলের আলোচনা সভা

১৯

সাপ্লাইয়ের পানি কি পবিত্র, এটা দিয়ে অজু ও গোসলের বিধান কী?

২০
X