কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি করায় আমার নামে ১৫৪ মামলা হয়েছিল : কফিল উদ্দিন

বিএনপি করায় আমার নামে ১৫৪টি মামলা হয়েছিল : কফিল উদ্দিন
ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, শুধু বিএনপি করার কারণে আমার নামে ১৫৪টি মামলা হয়েছিল। এমনকি মিথ্যা মামলায় ১৭ বছরের কারাদণ্ডের রায়ও হয়েছিল।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর দক্ষিণখানে স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কফিল উদ্দিন বলেন, আমি যদি ধানের শীষের মনোনয়ন পাই এবং আপনাদের দোয়ায় এমপি হতে পারি, ইনশাআল্লাহ এই এলাকার মানুষের নিত্যদিনের যাবতীয় প্রয়োজন পূরণের সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি বলেন, এই এলাকার রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত নাজুক। জনগণের দোয়ায় যদি সুযোগ পাই, তবে রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে বিধবা, বয়স্ক ও বেকার ভাতার কার্ডসহ মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করব ইনশাআল্লাহ।

বিগত আওয়ামী দুঃশাসনের চিত্র তুলে ধরে ঢাকা মহানগর উত্তর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক বলেন, শুধু বিএনপি করার কারণে আমার নামে ১৫৪টি মামলা হয়েছিল, এমনকি ১৭ বছরের কারাদণ্ডের রায়ও হয়েছিল। আওয়ামী লীগের শাসনামলে মানুষ ভয়ভীতির মধ্যে দিন কাটিয়েছে। মসজিদের খতিবরাও তখন মুক্তভাবে কথা বলতে পারতেন না। অন্যায়ের প্রতিবাদ করলেই গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হতো।

তিনি বলেন, বিএনপি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, নেই দুঃশাসন।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ রাষ্ট্র সংস্কারের দিকনির্দেশনা তুলে ধরেন।

বৈঠক শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ উপায়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X