কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক : ব্যারিস্টার অসীম

লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি। ছবি : সংগৃহীত
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি। ছবি : সংগৃহীত

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বর্তমান সরকারের উচিত হাসিনা পতনের পর থানা থেকে লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা এবং আওয়ামী লীগের আমলে লাইসেন্সপ্রাপ্ত সবার লাইসেন্স বাতিল করা। না হলে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় ঢাকা-১০ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করার লক্ষ্যে আইনজীবীদের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল থেকে এ কর্মসূচি শুরু হয়ে সিটি কলেজের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচির নেতৃত্ব দেন ব্যারিস্টার অসীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সংসদ ছাড়া গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। যারা সংসদকে পাশ কাটিয়ে গণভোট আয়োজনের কথা বলছেন, তাদের এ ধরনের বক্তব্য রাষ্ট্র দ্রোহিতার শামিল। আসলে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ভন্ডুল করার লক্ষ্যে যারা নানামুখী ষড়যন্ত্র করছেন, তারাই সংসদ নির্বাচনের আগে গণভোট দাবি করছেন।’

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X