কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়তের মহাসম্মেলন সফলে ঢাকায় গণমিছিল

খতমে নবুওয়ত পরিষদের গণমিছিল। ছবি : কালবেলা
খতমে নবুওয়ত পরিষদের গণমিছিল। ছবি : কালবেলা

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদ নেতৃবৃন্দ।

বুধবার (১২ নভেম্বর) বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে গণমিছিল পূর্ব সমাবেশে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে এক সমাবেশে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।

মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, কাদিয়ানী সম্প্রদায় ইসলাম ও মুসলমানের ছদ্মবেশে এ দেশে সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট করছে। মুসলিম পরিচয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাষ্ট্র এর দায় এড়াতে পারে না। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করলে সাধারণ মানুষ তাদের ষড়যন্ত্র থেকে সতর্ক হবে। কিন্তু সরকার এ ব্যাপারে গড়িমসি করছে। দীর্ঘদিন যাবৎ ওলামায়ে কেরাম এই দাবিতে আন্দোলন করার পরও ইহুদি খ্রিস্টানদের ইশারায় সরকার দাবি মানছে না। এবার দাবি না মানলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং দাবি মানতে বাধ্য করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা রশিদ আহমদ মেরাজনগর, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা ওবাইদুল্লাহ কাসেমী, মাওলানা সালাহ উদ্দিন, মাওলানা আবুল কাশেম আশরাফি, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা এনামুল হক মুসা, মুফতি সুলতান মহিউদ্দিন, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি শফিক সাদী, মাওলানা ইমরানুল বারী সিরাজী, মাওলানা আহমদ আলী, মাওলানা হোসাইন আহমদ ইসহাকী, মুফতি আবুল হাসান ও মাওলানা আব্দুল গাফফার প্রমুখ।

সমাবেশে ওলামায়ে কেরাম ইমানি এই দাবি আদায়ে দেশের সব আলেম-ওলামা, তৌহিদি জনতা, ছাত্র-শিক্ষকসহ প্রতিটি ইমানদার মুসলমানকে উক্ত মহাসম্মেলনে উপস্থিত হয়ে এ ঐতিহাসিক আন্তর্জাতিক মহাসম্মেলনকে সফল করার আহ্বান জানান।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১১

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১২

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৩

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৪

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৬

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৯

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০
X