কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ জিএম কাদেরের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ছবি : সংগৃহীত

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে আশঙ্কাজনকভাবে খুন জখম ও রাহাজানির সংখ্যা বেড়েই চলেছে। দেশের মানুষ আজ তাদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। নদীতে ফেলে দেওয়া লাশের পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরা লাশের সন্ধান মিলেছে। রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা এবং স্ত্রীকে জখম করা হয়েছে। প্রতিদিন খবরের কাগজে এইরকম হত্যাকাণ্ডের খবর আমাদেরকে উদ্বিগ্ন করে তুলছে।

বিবৃতিতে জিএম কাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এর আগে গত বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা নেই। ছোট খাটো যেসব ঘটনা ঘটেছে, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১০

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১১

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১২

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৩

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৪

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৬

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৭

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৮

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

২০
X