চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু 

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি : সংগৃহীত

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগরীর হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, দেশে যেসব সমস্যা জমে উঠেছে, তার সমাধান দিতে পারে কেবল একটি নির্বাচিত সরকার। এখন রাজনৈতিক পরিবর্তনেই গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের প্রধান প্রত্যাশা হলো গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি উৎসবমুখর নির্বাচন আয়োজন। ছোটখাটো বিষয়ে মানুষের আগ্রহ নেই; সবার লক্ষ্য নির্বাচনকে কেন্দ্র করেই।

শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় বিষয়ে তিনি বলেন, রায় কোন দিকে যাবে তা সম্পূর্ণভাবে বিচারবিভাগের ওপর নির্ভরশীল। তাই বিচারব্যবস্থার প্রতি সবার আস্থা রাখা উচিত।

এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে প্রাথমিক সেবা নিশ্চিত করা হবে। সেমিনার উদ্বোধনের পর তিনি মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিটের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। দিনব্যাপী সামিটে চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত ও বাংলাদেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, মেডিকেল ভ্যালু ট্রাভেল ফ্যাসিলিটেটর, কর্পোরেট প্রতিনিধি ও ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X