কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন : আমিনুল হক

খালেদা জিয়া ক্ষমতার চেয়ে গণতন্ত্রকেই বড় করে দেখেছেন : আমিনুল হক
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে গণতন্ত্র পুনরুদ্ধারকে বেশি গুরুত্ব দিতেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

রোববার (৩০ নভেম্বর) রাজধানীর পল্লবী-২ নম্বর কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, খালেদা জিয়া স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষের ভোটাধিকারের প্রশ্নে কখনো আপস করেননি।

দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, একদিন বেগম খালেদা জিয়া আমাকে বলেছিলেন— আমি প্রধানমন্ত্রী হতে চাই না; আমি শুধু চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, স্বৈরাচার দূর হোক এবং দেশের মানুষ ভালো থাকুক।

আমিনুল হক জানান, নেত্রীর সেই কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসী দোয়া করছে।

দোয়া মাহফিলে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X