কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি : আমিনুল হক

সৌদিতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জয়ী খই খই সাই মারমার হাতে আর্থিক অনুদান তুলে দেন আমিনুল হক। ছবি : কালবেলা
সৌদিতে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জয়ী খই খই সাই মারমার হাতে আর্থিক অনুদান তুলে দেন আমিনুল হক। ছবি : কালবেলা

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক জয়ী খই খই সাই মারমার হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। আমিনুল হক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশে রয়েছেন।

আমিনুল হক বলেন, অনূর্ধ্ব–১৯ বালিকা চ্যাম্পিয়ন ও মারমা জনগোষ্ঠীর সদস্য খই খই সাই মারমার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়েন, সে জন্য বিএনপি তার পাশে থাকবে। তিনি বলেন, যতদিন খই খই প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমরা তার পাশে থাকব।’

খেলাধুলা নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম লক্ষ্য। এ জন্য ‘নিউ কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের পড়াশোনা ও খেলাধুলার সব দায়িত্ব সরকারিভাবে বহনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জায়গায় খেলার মাঠের সংকট রয়েছে। যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানে সরকারি উদ্যোগে খেলার উপযোগী মাঠ নির্মাণ করা হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলা বিস্তারের মাধ্যমে খেলোয়াড়দের পেশাদারিত্ব ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ব্যবস্থা করাই বিএনপির লক্ষ্য।

খেলা শেষে খেলোয়াড়দের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, বয়সসীমা থাকলে সরকারি চাকরিতে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে, আর বয়সসীমা না থাকলে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা এবং প্রতিটি স্কুলে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

নারী ক্রীড়াবিদদের বিষয়ে আমিনুল হক বলেন, ছেলে ও মেয়েদের সমানভাবে এগিয়ে নেওয়া এবং নারী ক্রীড়াবিদদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এতে নারীদের সামাজিক মর্যাদা ও অংশগ্রহণ আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলাভিত্তিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১০

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১১

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১২

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৩

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৪

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৫

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৬

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৭

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৮

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৯

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

২০
X