কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গণতন্ত্রকামী সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

দেশের সব গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ আয়োজিত যৌথ প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি কোন বাংলাদেশে দাঁড়িয়ে আছেন, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

৭৮ বছর বয়সে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, বর্তমান বাস্তবতায় তার প্রতিফলন দেখছেন না।

সম্প্রতি দুটি জাতীয় দৈনিকের কার্যালয় এবং একটি সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, এটি শুধু নির্দিষ্ট কোনো গণমাধ্যমের ওপর আঘাত নয়, বরং গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। এতে মানুষের স্বাধীনভাবে চিন্তা করা ও মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। সেই চেতনাতেই আজ আঘাত এসেছে। এ পরিস্থিতিতে কোনো একক রাজনৈতিক দল বা সংগঠনের নয়, বরং গণতন্ত্রে বিশ্বাসী সব মানুষের ঐক্য অপরিহার্য।

মির্জা ফখরুলের ভাষায়, যারা অন্ধকার থেকে আলোতে যেতে চান এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, তাদের শুধু সচেতন হলেই চলবে না—এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।

সভায় নোয়াবের সভাপতি এ কে আজাদসহ সম্পাদক পরিষদের সদস্য ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১১

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১২

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৩

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৪

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৫

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৬

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৭

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৯

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

২০
X