কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ এএম
অনলাইন সংস্করণ

বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক : রবিউল আলম

রাজধানীর কলাবাগানে বিএনপির এক অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা
রাজধানীর কলাবাগানে বিএনপির এক অনুষ্ঠানে বক্তব্য দেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা

ঢাকা–১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, বিএনপির রাজনীতি হবে জনগণের সেবা ও জবাবদিহিমূলক। জনগণের ন্যায্য অধিকার হরণ কিংবা রাজনৈতিক চাপ প্রয়োগের কোনো সুযোগ বিএনপিতে থাকবে না।

সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের তেঁতুল তলা মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে রবিউল আলম বলেন, আপনারাই রাষ্ট্রের মালিক, আমরা আপনাদের সেবক। নেতা আপনাদের কাছে যাবে, আপনারা যাকে সমর্থন দেবেন সেই নেতা হবে। বিএনপির নামে কেউ যদি অবৈধ সুবিধা নিতে চায় বা আপনাদের জীবন-জীবিকায় বাধা সৃষ্টি করে, তাহলে আমাকে জানাবেন।

গ্যাস সংকট প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা–১০ আসনের গ্যাস সমস্যাটি শুধু এই এলাকার নয়, এটি পুরো ঢাকার সমস্যা। বিদ্যমান গ্যাস লাইনের সংস্কার ও অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে নির্বাচিত সরকার ছাড়া সমাধান সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প নেওয়া হবে।

রাজনীতিতে দুর্বৃত্তায়ন প্রসঙ্গে তিনি কঠোর অবস্থান তুলে ধরে বলেন, জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে বা আধিপত্য বিস্তার করে কেউ বিএনপির রাজনীতি করতে পারবে না। ভুল হলে সংশোধনের সুযোগ থাকবে, কিন্তু পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে দেশ একটি সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পরীক্ষা-নিরীক্ষার সময় নয়, বরং অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন।

তিনি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা খেলার মাঠ, পানির সংকট, যানজট ও শিশুদের নিরাপদ বিনোদনের বিষয়গুলো তুলে ধরেন। এ বিষয়ে রবিউল আলম বলেন, জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে এবং সর্বাধিক মানুষের কল্যাণ হয়, এমন পথই বেছে নেওয়া হবে।

তিনি বলেন, জনগণ ও জনপ্রতিনিধির মধ্যে যে সেতুবন্ধন তৈরি হবে, সেটাই সমাজ পরিবর্তনের শক্তি। আপনারা আমাদেরকে পাশে রাখুন, আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠায় বাধ্য থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১০

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১১

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১২

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৩

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১৪

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৫

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৬

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৭

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

২০
X