কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৮ এএম
অনলাইন সংস্করণ

স্থগিত হলো প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আইনি জটিলতায় স্থগিত করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন আরও এক নিয়োগ পরীক্ষা। আগামী ৭ জানুয়ারি এ পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার পদর নাম সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও)।

সোমবার (২৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বিভাগীয় কোটায় পূরণযোগ্য সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (দশম গ্রেড) পদের প্রার্থীদের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে স্থগিত করা হলো। স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

জানা যায়, গত ২০২৩ সালের ২৬ জুন ১৫৯ জন এটিইও নিয়োগের আবেদন শুরু হয়েছিল। আবেদনের শেষ তারিখের ঠিক একদিন আগে, অর্থাৎ ৩০ জুলাই হঠাৎ আবেদন স্থগিত করা হয়। পরে ২০২৪ সালে এটিইও পদে নিয়োগে আবার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হয় ১ জুলাই। আবেদনের শেষ সময় ছিল ২৫ জুলাই। এরপর সেটি দুই দফায় বাড়িয়ে একই বছরের ২২ আগস্ট পর্যন্ত করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আড়াই বছর এবং আবেদন প্রক্রিয়া শেষের প্রায় দেড় বছর পার হলেও ১৫৯ এটিইও নিয়োগের পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। আগামী ৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠানে পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশাবাদী হলেও আইনি জটিলতায় তা আবার আটকে গেল।

এর আগে গত ২৬ ডিসেম্বর পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অধীনে হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়। ২৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। আবেদনকারী চাকরি প্রার্থীদের অধিকাংশেই কেন্দ্রেও পৌঁছেছিলেন। তবে দুপুর ২টার দিকে হঠাৎ অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন প্রার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১০

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১১

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১২

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৩

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৪

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৬

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১৭

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৮

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৯

সরফরাজ হোসেনের কবিতা : নীল

২০
X