কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

পল্লবীতে শহীদ মিরাজ ও শুভর পরিবারের পাশে আমিনুল হক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মিরাজ ও শহীদ শুভর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে শহীদ দুজনের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক। এ সময় তিনি শহীদ মিরাজ ও শুভর ছোট ভাইদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথোপকথনের সময় আমিনুল হক বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো ভুলে যাওয়ার নয়, জাতি তাদের চিরদিন স্মরণ করবে।

তিনি অভিযোগ করে বলেন, বৈষম্যবিরোধী গণআন্দোলনের সময় একটি স্বৈরাচারী গোষ্ঠী মানুষের মৃত লাশ নিয়েও ষড়যন্ত্রে লিপ্ত ছিল।

আমিনুল হক বলেন, ক্ষমতা ধরে রাখার জন্য তারা লাশের সঙ্গেও নির্যাতন করেছে, যা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

তিনি শহীদ পরিবারগুলোর উদ্দেশে বলেন, আমরা আছি, ইনশাল্লাহ। সার্বিকভাবে আপনাদের পাশে থাকব।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১০

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১১

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১২

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৩

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৪

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৫

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৬

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৭

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৮

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৯

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

২০
X