কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০১:২৮ এএম
অনলাইন সংস্করণ

‘রাজনীতি মানে সেবা এই দর্শন প্রতিষ্ঠা করেছিলেন খালেদা জিয়া’

আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা
আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেন শেখ রবিউল আলম রবি। ছবি : কালবেলা

রাজনীতিকে ক্ষমতার লড়াই নয়, বরং জনগণের সেবার মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন ঢাকা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি। তিনি বলেছেন, জনগণই রাষ্ট্রের মালিক এবং রাজনীতিবিদদের কাজ হলো জনগণের কাছে জবাবদিহি করা এই রাজনৈতিক দর্শন বেগম খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি বেল টাওয়ার রোডে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় শেখ রবিউল আলম রবি বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিকে সেবাকর্ম হিসেবে দেখতেন। তিনি ক্ষমতায় থাকুন বা ক্ষমতার বাইরে থাকুন সব সময় জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। জনগণের রায়ে ক্ষমতায় যাওয়া, আবার রায় না পেলে শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছাড়ার যে রাজনৈতিক সংস্কৃতি, তা বাংলাদেশে তিনিই প্রতিষ্ঠা করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া প্রমাণ করেছেন রাজনীতিবিদরা জনগণের ঊর্ধ্বে নন, বরং জনগণের কাছে দায়বদ্ধ। কার্যকর সংসদ, জবাবদিহিমূলক সরকার এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা এই মূল্যবোধগুলো তার শাসনামলেই দৃশ্যমান হয়েছিল।

খালেদা জিয়ার জনপ্রিয়তার পেছনে পাঁচটি গুণের কথা উল্লেখ করে রবি বলেন, সততা, দেশপ্রেম, সক্রিয়তা, সাহস ও সংযম এই গুণগুলো তাকে একজন মহিমান্বিত নেত্রীতে পরিণত করেছে। তিনি বিএনপির নেতাকর্মীদের এসব গুণ নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানান।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে শেখ রবিউল আলম রবি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজনীতিতে গুণগত পরিবর্তন এনে একটি নতুন বাংলাদেশ গড়তে চান যেখানে রাজনীতি হবে সেবা, রাজনীতিবিদ থাকবে জনগণের পাশে এবং জনগণের কাছেই জবাবদিহি করবে।

ঢাকা-১০ আসনের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনীতি সম্ভব নয়। নির্বাচনে ভোট দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকে সমর্থন কামনা করেন।

এ সময় স্থানীয় বিএনপি’র বিভিন্ন পর্যায় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X