কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৬:২৫ এএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে : শেখ বাবলু

জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ। ছবি : কালবেলা

গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণ যদি ভোট দিতে না পারে, তাহলে এর দায়-দায়িত্ব ইউনূস সরকারকে বহন করতে হবে।

তিনি আরও বলেন, সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এভাবে একটি দেশ চলতে পারে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ বাবলু এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে পুরানা পল্টন চায়ের গলি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিজয়নগর, পানির ট্যাঙ্কি, পুরানা পল্টন, তোপখানা রোড হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশে মিলিত হয়।

দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিম, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মাদ আলী, বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মো. আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, ভাসানী নারীমুক্তি পার্টির সদস্য সচিব শাহানা বেগম, ভাসানী জনশক্তি পার্টি বংশাল থানার সভাপতি ইমরুল হাসান ওয়াসীম প্রমুখ বক্তব্য দেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১১

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১২

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৩

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৫

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৬

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৭

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৮

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৯

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

২০
X