কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

ছবি : গ্রাফিক্স কালবেলা
ছবি : গ্রাফিক্স কালবেলা

কারাবন্দি বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীর শিশু সন্তানসহ আত্মহত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। একইসঙ্গে স্ত্রী-সন্তানের জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে দলটি।

রোববার (২৫ জানুয়ারি) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিকারহীন অন্যায় ও অবিচারের মানসিক চাপ সহ্য করতে না পেরেই শিশুসহ কারাবন্দি সাদ্দামের স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পরও সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোল না দেওয়া চরম নিষ্ঠুরতার পরিচয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের ঘটনা মবতান্ত্রিক প্রতিহিংসাপরায়ণ রাজনীতির বহিঃপ্রকাশ। ইউনূস সরকারের সময়ে রাষ্ট্র ও সরকারের পাশাপাশি ইউনূসের নেতৃত্বে তথাকথিত জাতীয় ঐকমত্যে শামিল রাজনৈতিক দলগুলোর নিষ্ঠুর প্রতিহিংসার রাজনীতির প্রামাণিক দলিল হিসেবে এ ঘটনা ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।

জাসদ নেতারা বলেন, এ ধরনের মবতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থা মানুষের মৌলিক মানবিক অধিকারকেও পদদলিত করছে। তারা এই নিষ্ঠুর শাসনের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে জাসদের পক্ষ থেকে নিহত মা ও শিশুর আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X