কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

বাহরাইনের একটি ব্যস্ত এলাকা। ছবি: সংগৃহীত
বাহরাইনের একটি ব্যস্ত এলাকা। ছবি: সংগৃহীত

ইরানের নতুন হামলার প্রেক্ষাপটে মঙ্গলবার বাহরাইনে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে এ ঘটনা ঘটেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। খবর আল জাজিরার।

এর আগে মঙ্গলবার বাহরাইনের সামরিক বাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাহরাইন লক্ষ্য করে ছোড়া ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত বা ধ্বংস করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাহরাইনে হামলা চালিয়েছে। পাশাপাশি নতুন করে হামলার হুঁশিয়ারিও দিয়েছে বাহিনীটি।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

শোকেরও ছুটি নেই

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১০

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১১

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১২

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৩

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৪

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৫

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৬

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৭

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

১৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৯

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

২০
X