কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা শিষ্টাচারের লঙ্ঘন : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা-১৮ আসনের অন্তর্গত খিলক্ষেতে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত এনসিপি মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (২৬ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সোমবার সকালে ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম নেতাকর্মীসহ খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। আমি এই অন্যায় ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর হামলা গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন কমিশনের দায়িত্ব। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেশবাসী মেনে নেবে না।’

কালবেলা/এমএসকেএম/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১০

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৩

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৪

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৫

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৬

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৭

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৮

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৯

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

২০
X