কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

রাজধানীর কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা
রাজধানীর কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন। ছবি : কালবেলা

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, তার ঘোষিত ২০টি অঙ্গীকার সাধারণ কোনো নির্বাচনী প্রতিশ্রুতি নয়; বরং এটি এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর কদমতলী থানার ৫২ নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তানভীর আহমেদ রবিন বলেন, আমি এ এলাকার সন্তান। এলাকার মানুষের সঙ্গে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। তাই জনগণের কাছে আমি দায়বদ্ধ।

তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে বৈঠক ও আলোচনা সভার মাধ্যমে সমস্যাগুলো লিপিবদ্ধ করে ২০টি অঙ্গীকার ঘোষণা করেছি।

রবিন জানান, ঢাকার ১৫টি আসনের মধ্যে ঢাকা-৪ সবচেয়ে অবহেলিত। এই এলাকায় খেলার মাঠ, সরকারি হাসপাতাল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, প্রশিক্ষণ কেন্দ্র, পাঠাগার ও বিনোদন সুবিধার চরম ঘাটতি রয়েছে। জলাবদ্ধতা, মাদক ও সন্ত্রাস, গ্যাস সংকট এবং সুপেয় পানির অভাব এখানকার প্রধান সমস্যা। দীর্ঘদিন অবহেলিত এই এলাকাকে নাগরিক সুবিধার আওতায় আনাই তার প্রধান অঙ্গীকার।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত ২২ জানুয়ারি থেকে তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন বলে জানান রবিন।

পরিবেশ রক্ষার প্রসঙ্গে রবিন বলেন, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করতে শিল্পকারখানায় বাধ্যতামূলক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, নির্মাণসামগ্রী পরিবহনে কাভার্ড ভ্যান ব্যবহার এবং ব্যাপক সবুজায়ন কর্মসূচি গ্রহণ করা হবে। ছাদবাগান জনপ্রিয় করতে বিনা মূল্যে চারা বিতরণের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তানভীর আহমেদ রবিনের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রবিউল ইসলাম দিপু, আনিসুর রহমান, সাবেক কাউন্সিলর খালেদা আলমসহ স্থানীয় নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১০

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১১

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১২

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৩

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

১৪

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

১৫

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

১৬

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

১৭

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

১৮

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

১৯

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

২০
X